বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, চলছে গণনা রাষ্ট্রপতির শপথেই শেষ হবে ফখরুলের এমপি-মন্ত্রিত্ব: চিফ হুইপ সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন ফাইন্যান্স মিললে সোলারে যাবে ১,৩০০ পোশাক কারখানা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের ফর্মুলা জানালেন সিমন্স র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা নিষ্পত্তি হবে: ইন্তেখাব ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে চলছে ব্যালট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও পরিবেশে বাড়ছে চাপ: সেনাপ্রধান ইরানের সঙ্গে ব্যবসা করলেও ছাড় নয়, কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
  • ইরানের সঙ্গে ব্যবসা করলেও ছাড় নয়, কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

    ইরানের সঙ্গে ব্যবসা করলেও ছাড় নয়, কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ইরানের সঙ্গে ব্যবসা বা আর্থিক লেনদেনে যুক্ত দেশগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা অচলাবস্থায় পড়ার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন।

    ট্রাম্পের দাবি, ইরান সমঝোতায় পৌঁছানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ফলে দেশটি এখন নজিরবিহীন অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হবে।

    তিনি বলেন, কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থা ইরানকে সহায়তা করলে সংশ্লিষ্ট দেশকেও বড় ধরনের অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হতে পারে।

    ইরানের তেল বাণিজ্য, অর্থ লেনদেন, মুদ্রা বিনিময়, জাহাজ নিবন্ধন এবং বিভিন্ন ভুয়া বা নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

    নিজের ঘোষিত পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে ইরানকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সহযোগিতাও চেয়েছেন তিনি।

    ইরানের ওপর আগে থেকেই ব্যাপক নিষেধাজ্ঞা

    ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন নয়। এর আগেও দেশটির তেল, আর্থিক ব্যবস্থা ও জাহাজ চলাচল খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন।

    ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইরানের অর্থনীতিতে চাপ বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অন্যতম লক্ষ্য দেশটির জ্বালানি রপ্তানি থেকে আয় কমিয়ে দেওয়া।

    ইরানের তেল বিক্রিতে সহায়তাকারী বিভিন্ন কোম্পানি, মধ্যস্থতাকারী ও তেলবাহী জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের বন্দর ও জ্বালানি বাণিজ্যকে কেন্দ্র করে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

    ট্রাম্পের ঘোষণা নিয়ে ইরানের ভিন্ন প্রতিক্রিয়া

    ট্রাম্পের সর্বশেষ ঘোষণার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটির কয়েকটি রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম এটিকে নতুন কোনো পদক্ষেপ হিসেবে দেখছে না।

    ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করেছে, সামরিক পদক্ষেপে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পর যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে যাচ্ছে।

    আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির ভাষ্য, ইরানের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার চেষ্টা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই করে আসছে। তবে নিষেধাজ্ঞা এড়িয়ে চলার কৌশল ইরান আগের চেয়ে ভালোভাবে আয়ত্ত করেছে বলে দাবি করেছে তারা।

    অন্যদিকে ফারস নিউজ ট্রাম্পের বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে। তাদের দাবি, এর আগেও যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতি ধ্বংস এবং দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করার কথা বললেও বাস্তবে প্রত্যাশিত ফল পায়নি।


    সূত্র: আল জাজিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ