বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, চলছে গণনা রাষ্ট্রপতির শপথেই শেষ হবে ফখরুলের এমপি-মন্ত্রিত্ব: চিফ হুইপ সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন ফাইন্যান্স মিললে সোলারে যাবে ১,৩০০ পোশাক কারখানা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের ফর্মুলা জানালেন সিমন্স র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা নিষ্পত্তি হবে: ইন্তেখাব ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে চলছে ব্যালট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও পরিবেশে বাড়ছে চাপ: সেনাপ্রধান ইরানের সঙ্গে ব্যবসা করলেও ছাড় নয়, কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
  • রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও পরিবেশে বাড়ছে চাপ: সেনাপ্রধান

    রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও পরিবেশে বাড়ছে চাপ: সেনাপ্রধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় মাদক পাচার, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।

    দেশের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়, এটি দেশের পরিবেশ ও অর্থনীতিতেও বড় ধরনের চাপ সৃষ্টি করছে। সংকটপূর্ণ ওই এলাকায় মাদক পাচার, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধও পরিচালিত হচ্ছে।

    তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও বিদ্রোহ এবং জ্বালানি সংকটসহ দেশের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যার সমাধান কোনো একটি পদক্ষেপে বা একদিনে সম্ভব নয়।

    সেনাপ্রধান বলেন, এসব বিষয় নিয়ে ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান পরস্পরের সঙ্গে বিনিময় করেছেন। এর মাধ্যমে তারা নিজ নিজ কর্মক্ষেত্রে আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি জাতীয় বিভিন্ন সমস্যা সমাধানেও ভূমিকা রাখতে পারবেন।

    নীতি ও আইন প্রণয়নেও অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আপনাদের হিকমা, উইজডম ও প্রজ্ঞা আল্লাহ দিয়েছেন। আপনারা নিজ নিজ ক্ষেত্রে সফল। সেই অভিজ্ঞতা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

    এনডিসির ক্যাপস্টোন কোর্সে অধ্যাপক, চিকিৎসক, বিচারক, আইনজীবীসহ বিভিন্ন পেশার ৩৭ জন অংশগ্রহণ করেন। সেনাপ্রধান বলেন, বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণের ফলে এখানে অভিজ্ঞতার একটি চমৎকার সমাবেশ ঘটেছে। পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞান ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়েছে।

    বিভিন্ন পেশার মানুষের মধ্যে তৈরি হওয়া সম্পর্কের গুরুত্বও তুলে ধরেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার মানুষ একসঙ্গে কাজ করলে একটি কার্যকর সমন্বয় তৈরি হয়। এই বন্ধন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বড় ধরনের শক্তিতে পরিণত হতে পারে এবং দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে।

    কোর্সটি সফলভাবে পরিচালনার জন্য এনডিসির কমান্ড্যান্ট, ফ্যাকাল্টি ও স্টাফদের ধন্যবাদ জানিয়ে সেনাপ্রধান ভবিষ্যতেও এ ধরনের কোর্স অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

    সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন