বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াত’: নুর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, চলছে গণনা রাষ্ট্রপতির শপথেই শেষ হবে ফখরুলের এমপি-মন্ত্রিত্ব: চিফ হুইপ সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন ফাইন্যান্স মিললে সোলারে যাবে ১,৩০০ পোশাক কারখানা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের ফর্মুলা জানালেন সিমন্স র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা নিষ্পত্তি হবে: ইন্তেখাব ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে চলছে ব্যালট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
  • সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সংশোধিত বিধান অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

    তিনি বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলের প্রার্থীও অংশ নিয়েছেন। গণতান্ত্রিক চর্চার জন্য এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

    সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতেও রাষ্ট্রপতি নির্বাচনে এ ধরনের প্রতিযোগিতামূলক পরিবেশ থাকা প্রয়োজন। এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার বাস্তব চর্চা আরও জোরদার হবে।

    সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি সরকারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ভবিষ্যতে এটি বাস্তবায়ন করা হবে।

    তিনি আরও জানান, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    বর্তমানে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই বিধান নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক পর্যায়ে বিতর্ক রয়েছে।

    বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ৭০ অনুচ্ছেদ নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা আরও জোরালো হয়েছে। সম্ভাব্য সংশোধনের ফলে সংসদ সদস্যদের ভোট দেওয়ার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনতা কতটা বাড়বে, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন