বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াত’: নুর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, চলছে গণনা রাষ্ট্রপতির শপথেই শেষ হবে ফখরুলের এমপি-মন্ত্রিত্ব: চিফ হুইপ সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন ফাইন্যান্স মিললে সোলারে যাবে ১,৩০০ পোশাক কারখানা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের ফর্মুলা জানালেন সিমন্স র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা নিষ্পত্তি হবে: ইন্তেখাব ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে চলছে ব্যালট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
  • রাষ্ট্রপতির শপথেই শেষ হবে ফখরুলের এমপি-মন্ত্রিত্ব: চিফ হুইপ

    রাষ্ট্রপতির শপথেই শেষ হবে ফখরুলের এমপি-মন্ত্রিত্ব: চিফ হুইপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য ও মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ জন্য তাকে আলাদাভাবে আগে পদত্যাগ করতে হবে না বলেও জানান তিনি।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে চিফ হুইপ এ কথা বলেন।

    তিনি বলেন, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলে একই সঙ্গে তার সংসদ সদস্যপদ ও মন্ত্রিত্বের অবসান হবে। এ জন্য আগেই পদত্যাগপত্র দেওয়ার প্রয়োজন নেই।

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, বর্তমান সংবিধানের বিধান অনুসরণ করেই ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ এবং শপথ গ্রহণের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগ করার সুযোগ নেই।

    নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের সময়সূচি জানিয়ে তিনি বলেন, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

    চিফ হুইপ জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন সংসদের স্পিকার। বর্তমানে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার শপথ পাঠ করাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন