বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াত’: নুর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, চলছে গণনা রাষ্ট্রপতির শপথেই শেষ হবে ফখরুলের এমপি-মন্ত্রিত্ব: চিফ হুইপ সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন ফাইন্যান্স মিললে সোলারে যাবে ১,৩০০ পোশাক কারখানা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের ফর্মুলা জানালেন সিমন্স র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা নিষ্পত্তি হবে: ইন্তেখাব ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে চলছে ব্যালট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও পরিবেশে বাড়ছে চাপ: সেনাপ্রধান
  • বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

    বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের এক দিন আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তিনি বঙ্গভবনে শেষ অফিস করেন।

    বিদায় উপলক্ষে বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বঙ্গভবনের কর্মকর্তারা ফুল দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিদায় জানান।

    এর আগে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা রয়েছে।

    নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রাক্কালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের বঙ্গভবন থেকে বিদায়ের মধ্য দিয়ে তার অস্থায়ী দায়িত্বেরও সমাপ্তি ঘটল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন