বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াত’: নুর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, চলছে গণনা রাষ্ট্রপতির শপথেই শেষ হবে ফখরুলের এমপি-মন্ত্রিত্ব: চিফ হুইপ সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন ফাইন্যান্স মিললে সোলারে যাবে ১,৩০০ পোশাক কারখানা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের ফর্মুলা জানালেন সিমন্স র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা নিষ্পত্তি হবে: ইন্তেখাব ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে চলছে ব্যালট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
  • জন্মদিনে বিশেষ মানুষের ভালোবাসায় আপ্লুত পূজা চেরী

    জন্মদিনে বিশেষ মানুষের ভালোবাসায় আপ্লুত পূজা চেরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জন্মদিনে বিশেষ এক মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সারপ্রাইজে আবেগাপ্লুত হয়েছেন অভিনেত্রী পূজা চেরী। বৃহস্পতিবার (২০ আগস্ট) জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে নিজের অনুভূতির কথা জানান তিনি।

    ছবিগুলোতে রঙিন বেলুন, কেক ও জন্মদিনের বিশেষ সাজসজ্জার মধ্যে দেখা যায় পূজাকে। পোস্টের ক্যাপশনে বিশেষ এই আয়োজনের জন্য একজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। তার লেখায় ফুটে ওঠে ভালোবাসা ও আবেগের অনুভূতি।

    পূজা লেখেন, ‘আমি কখনও জানতাম না, জন্মদিনের এই সারপ্রাইজ আমার হৃদয়কে এতটা গভীরভাবে স্পর্শ করবে। তুমি শুধু আমাকে অবাকই করোনি, আমাকে কতটা মূল্য দিয়ে ভালোবাসো, তার অনুভব করিয়েছো।’

    জন্মদিনের আয়োজনের ছোট ছোট মুহূর্তগুলো তার কাছে বিশেষ হয়ে থাকবে জানিয়ে তিনি আরও লেখেন, ‘এই ছোট্ট বিষয়গুলো ও মুহূর্তগুলো এমন এক অভিজ্ঞতা দিয়েছে, যা কখনো ভুলব না।’

    বিশেষ মানুষটির উদ্দেশে পূজা আরও বলেন, ‘কিছু মানুষ যেমন জীবনের সুন্দর একটি অংশ হতে পারে, তেমনি কিছু মুহূর্ত মনের বিশেষ অংশ হতে পারে। দুটো একই হয়ে থাকবে সবসময়; সবসময় তোমাকে ভালোবাসি। আর নিজেকে শুভজন্মদিন।’

    পূজার এই পোস্ট প্রকাশের পরপরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকেন। একই সঙ্গে তার জীবনের সেই বিশেষ মানুষটি কে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।

    সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন পূজা চেরী। প্রেম ও বিয়ে নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়ানোর পর বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

    এর আগে বিয়ের প্রসঙ্গে পূজা জানিয়েছিলেন, পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে এবং তার বাগদানও সম্পন্ন হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে নিজেই বিষয়টি সবাইকে জানাবেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

    জন্মদিনে বিশেষ সঙ্গীর কাছ থেকে পাওয়া ভালোবাসাময় আয়োজন পূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার আবেগঘন পোস্টেও সেই উচ্ছ্বাস স্পষ্ট হয়ে উঠেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ