বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, চলছে গণনা রাষ্ট্রপতির শপথেই শেষ হবে ফখরুলের এমপি-মন্ত্রিত্ব: চিফ হুইপ সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন ফাইন্যান্স মিললে সোলারে যাবে ১,৩০০ পোশাক কারখানা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের ফর্মুলা জানালেন সিমন্স র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা নিষ্পত্তি হবে: ইন্তেখাব ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে চলছে ব্যালট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও পরিবেশে বাড়ছে চাপ: সেনাপ্রধান ইরানের সঙ্গে ব্যবসা করলেও ছাড় নয়, কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
  • কিয়েভে রাতভর রুশ হামলা, নিহত ৮; আহত ৩৩

    কিয়েভে রাতভর রুশ হামলা, নিহত ৮; আহত ৩৩
    ছবি: এপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবারের এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং আরও ৩৩ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

    ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, রুশ হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, হামলায় একটি শিশু হাসপাতাল ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সোলোমিয়ানস্কি জেলার একটি শিল্প এলাকাতেও হামলা হয়েছে।

    এ ছাড়া কিয়েভ অঞ্চলের ব্রোভারি জেলায় হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

    হামলার প্রভাবে কিয়েভের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে হাজার হাজার পরিবার রাতভর বিদ্যুৎহীন অবস্থায় ছিল। ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনরুদ্ধারে কাজ করছেন প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা।

    ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কিয়েভে ড্রোন উৎপাদনকারী একটি কারখানা ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ