রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব: অমিত শাহ ১৮ উইকেট পড়লেও উইকেটকে দোষ দিচ্ছেন না স্টার্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ বাড়ায় দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ, ব্যর্থ হলে বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ মন্ত্রিসভায় রদবদল: কে পেলেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব প্যারাসিটামলসহ যেসব ওষুধ ও সাপ্লিমেন্টে ক্ষতির ঝুঁকি লিভারের জনসেবায় পেশাগত নিষ্ঠা ও নৈতিকতার আহ্বান আনসার-ভিডিপি মহাপরিচালকের বিনিয়োগ সেবায় নতুন অধ্যায়, একীভূত হলো বিডা-বেজা-পিপিপিএ মাইকেল জ্যাকসনের তারকার পাশে সাফা কবির, ‘স্মরণীয় মুহূর্ত’ বললেন অভিনেত্রী
  • ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব: অমিত শাহ

    ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব: অমিত শাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী আবেদন করা বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যোগ্য শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এক সভায় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

    অমিত শাহ বলেন, ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ ও জৈন সম্প্রদায়ের যেসব শরণার্থী সিএএর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে। তিনি এটিকে নিজের প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেন।

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ইতোমধ্যে পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা প্রশাসকদের সিএএর আওতায় যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, যেসব শরণার্থী সিএএর শর্ত পূরণ করেন, তাদের সম্মানের সঙ্গে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

    এর আগে বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা প্রশাসকদের সিএএর আওতায় বিচারাধীন আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেয়। এর আগে এসব আবেদন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হতো।

    সভায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ-বিরোধী অবস্থানেরও সমালোচনা করেন অমিত শাহ।

    তিনি দাবি করেন, সিএএ চালুর সময় মমতা বন্দ্যোপাধ্যায় আইনটি পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করতে দেবেন না বলে জানিয়েছিলেন। তবে বর্তমানে রাজ্যে বিজেপি সরকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    অমিত শাহ আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে থাকা অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং প্রয়োজন হলে তাদের বিতাড়িত করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন