শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্যোগ বাংলাদেশের ১৪ ফল এখন জিআই স্বীকৃত, খুলছে নতুন বাজার জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রগতি, পদায়ন ও যোগদান নিয়ে বৈঠক রোববার প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রোমে মর্মান্তিক হত্যাকাণ্ড: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত জর্ডানের বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনার চমক বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার বায়ুমান ‘সহনীয়’ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ভারত ভ্রমণের প্রস্তুতি? জেনে নিন কোন ৫ কেন্দ্রে মিলবে ট্যুরিস্ট ভিসা
  • জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা, পাল্টা জবাব আইআরজিসির

    জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা, পাল্টা জবাব আইআরজিসির
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সাম্প্রতিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নতুন করে পাল্টাপাল্টি সামরিক অভিযানে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

    মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজে হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করেছে।

    আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টকমের ঘোষণার পর দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছাকাছি এলাকায় মার্কিন হামলার খবর পাওয়া যায়। এর কিছুক্ষণ পরই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করে।

    সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে আইআরজিসি জানায়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো হামলা হলে আরও কঠোর ও ব্যাপক জবাব দেওয়া হবে।

    বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সংঘাতের ফলে গত ১৭ জুন স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ও চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলছে।

    চুক্তির আওতায় লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ রাখা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়ে সম্মতি হয়েছিল। তবে যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করলে বিশ্ববাজারে জ্বালানি, সার ও অন্যান্য পণ্যের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়।

    গত বৃহস্পতিবার সিঙ্গাপুরভিত্তিক বাণিজ্যিক জাহাজ ‘এভার লাভলি’-তে হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনাকে সমঝোতা লঙ্ঘন হিসেবে উল্লেখ করে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    অন্যদিকে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা সংকটের কারণে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধারের জাতিসংঘের পরিকল্পিত অভিযান স্থগিত করা হয়েছে। যদিও তেহরান জাহাজে হামলার দায় অস্বীকার করেছে, তবে তাদের অনুমতি ছাড়া এ নৌপথ ব্যবহার না করার সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে।

    এ পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌ-চলাচল সচল রাখতে ওমান একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর সমন্বয়ে চালু হওয়া এ করিডোর ব্যবহার করে জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও ওমানি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন