শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্যোগ বাংলাদেশের ১৪ ফল এখন জিআই স্বীকৃত, খুলছে নতুন বাজার জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রগতি, পদায়ন ও যোগদান নিয়ে বৈঠক রোববার প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রোমে মর্মান্তিক হত্যাকাণ্ড: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত জর্ডানের বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনার চমক বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার বায়ুমান ‘সহনীয়’ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ভারত ভ্রমণের প্রস্তুতি? জেনে নিন কোন ৫ কেন্দ্রে মিলবে ট্যুরিস্ট ভিসা
  • ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প: মৃত ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

    ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প: মৃত ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভেনেজুয়েলায় ৭-এর বেশি মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী কারাকাস, উপকূলীয় শহর লা গুয়াইরাসহ বিভিন্ন এলাকায় গত দুই দিনে ধ্বংসস্তূপ থেকে ৯২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৩৬০ জনকে। এখনও ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

    শুক্রবার ভেনেজুয়েলার পার্লামেন্টের স্পিকার জর্জ রদ্রিগেজ এক বিবৃতিতে জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ধ্বংসস্তূপে আরও বহু মানুষ আটকে থাকার আশঙ্কায় নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে। তিনি বলেন, "এত বড় বিপর্যয়ের পর প্রতিটি উদ্ধার হওয়া মানুষ যেন একেকটি অলৌকিক ঘটনা।"

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে। সংস্থাটির আশঙ্কা, এই দুর্যোগে মোট প্রাণহানির সংখ্যা এক লাখও ছাড়িয়ে যেতে পারে।

    ভূমিকম্পে অসংখ্য ভবন ও বসতবাড়ি ধসে পড়ায় উত্তর ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় হাজারো পরিবার স্বজনদের খোঁজে ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন। লা গুয়াইরার বাসিন্দা নাজারেথ জিমেনেজ জানান, তার ভাইবোন, ভাতিজা-ভাতিজি, ভাগ্নে-ভাগ্নিসহ বেশ কয়েকজন স্বজন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তাদের জীবিত উদ্ধারের অপেক্ষায় তিনি চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।

    একই শহরের বাসিন্দা ২৫ বছর বয়সী জেনিফার পালাসিওস জানান, তার ছয় বছরের ছেলে ও পরিবারের আরও পাঁচ সদস্য একটি ধসে পড়া আটতলা ভবনের নিচে আটকা পড়ে আছেন। তিনি অভিযোগ করেন, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে উদ্ধার চেষ্টা চালালেও বড় কংক্রিটের স্তূপ সরাতে প্রয়োজনীয় ক্রেন ও ভারী সরঞ্জামের সংকট রয়েছে।

    সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন, পর্যাপ্ত ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার অভিযান কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তারও আহ্বান জানানো হয়েছে।

    এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, নিখোঁজ মানুষের সংখ্যা অনেক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং বিদেশি সহায়তাকে সরকার স্বাগত জানাবে।


    সূত্র : এএফপি/ এনডিটিভি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন