শুক্রবার, ২৬ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিক দীনেশ ত্রিবেদীর মর্যাদা বাড়াল ভারত সরকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাড়াতে হবে আন্তর্জাতিক সহায়তা: জাতিসংঘে বাংলাদেশ সমীকরণ মিললেই সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা নতুন লুকে আলোড়ন তুললেন টম ক্রুজ দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জরুরি অবস্থার মুখে ভেনেজুয়েলা বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয় আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল রাজকীয় প্রত্যাবর্তনে নেইমার, দাপুটে জয়ে শেষ ষোলোয় ব্রাজিল বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও
  • বাংলাদেশে আসছে ভারতের ২০ নতুন রেল কোচ

    বাংলাদেশে আসছে ভারতের ২০ নতুন রেল কোচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে ভারতের তৈরি ২০টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী কোচ। আগামী জুলাই মাসে কোচগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।

    প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের তত্ত্বাবধানে নির্মিত কোচগুলো সরবরাহের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এগুলো বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ চুক্তির প্রথম চালানের অংশ।

    মোট ৯১৫ কোটি রুপি মূল্যের এই প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২৪ সালে ভারতীয় প্রতিষ্ঠান এই কোচ নির্মাণের দায়িত্ব পায়।

    ভারতীয় রেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রথম চালানের কোচগুলো হস্তান্তরের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেগুলো বাংলাদেশে পাঠানো হবে।

    পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে কোচগুলো তৈরি করা হচ্ছে। প্রকল্পের আওতায় শুধু কোচ সরবরাহই নয়, প্রয়োজনীয় যন্ত্রাংশ, কারিগরি সহায়তা, নকশা-সংক্রান্ত সহযোগিতা এবং প্রশিক্ষণ সুবিধাও প্রদান করা হবে।

    এর আগে ভারত বাংলাদেশে ১২০টি ব্রডগেজ কোচ, ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ এবং একাধিক মিটারগেজ ইঞ্জিন সরবরাহ করেছে। নতুন এই চালান দুই দেশের রেল যোগাযোগ ও পরিবহন সহযোগিতা আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ