বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

কিম জং উনের নেতৃত্বে বাড়ছে পারমাণবিক অস্ত্রভাণ্ডার

কিম জং উনের নেতৃত্বে বাড়ছে পারমাণবিক অস্ত্রভাণ্ডার
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লিবিয়ান ন্যাশনাল আর্মির জেনারেল কমান্ডের সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল খাইরি আল-তামিমির সঙ্গে বৈঠক করেছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

সম্প্রতি লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়টি জানিয়েছে ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৈঠকে বেনগাজিসহ লিবিয়ার পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা এবং স্বেচ্ছা প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করার বিষয়গুলো গুরুত্ব পায়।

এছাড়া লিবিয়ার বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে একমত হন বলে জানানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন