সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

বেনজীরকে দেশে ফেরাতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে দেশে ফেরাতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব নথি ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে।

তিনি আরও জানান, রাজধানীর মোহাম্মদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যক্রম অব্যাহত আছে।

মন্ত্রী বলেন, পুলিশ সদস্যরা বর্তমানে আরও দায়িত্বশীলভাবে কাজ করছেন এবং তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হচ্ছে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং যেকোনো বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন