সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

এমপি হানজালাকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাশেদ খাঁনের

এমপি হানজালাকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাশেদ খাঁনের
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা উচিত, যাতে টিকিট কেটে মানুষ তাকে দেখতে পারে। তার দাবি, একজন বিএনপি নেতার সঙ্গে এমপির আচরণ অগ্রহণযোগ্য এবং লজ্জাজনক।

তিনি আরও লেখেন, অতীতে রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের ব্যক্তিদের আচরণ দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে সরকারি দলের লোকজনকে বিরোধীদলের মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।

সবশেষে তিনি লেখেন, রাজনৈতিক শূন্যতা ও সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন