সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশ অনুযায়ী, তাকে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বদলির আদেশে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে এর আগে তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের কারণে আলোচনায় ছিলেন।

এর মধ্যে সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজারের দান ও আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি উদ্যোগ নেন। মাজারের দানবাক্স পুনর্বিন্যাস, অর্থ সংগ্রহ ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনা এবং সিসিটিভি স্থাপনের মতো পদক্ষেপ গ্রহণ করেন তিনি। এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হলেও কিছু পক্ষের সমালোচনাও দেখা যায়।

২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী অভিযানের মাধ্যমে আগে থেকেই পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন এবং উপসচিব পদে পদোন্নতি পান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন