সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

মালয়েশিয়া-চীন সফরে তারেক রহমানের সঙ্গে যাচ্ছেন কতজন

মালয়েশিয়া-চীন সফরে তারেক রহমানের সঙ্গে যাচ্ছেন কতজন
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ২১ জুন তিনি একদিনের সফরে মালয়েশিয়া যাবেন এবং সেখান থেকে চীনে সরকারি সফরে অংশ নেবেন।

সরকারি সূত্র অনুযায়ী, মালয়েশিয়া ও চীন মিলিয়ে মোট ছয় দিনের এই সফরে থাকবেন তিনি। ২২ থেকে ২৬ জুন চীনে অবস্থান শেষে দেশে ফেরার কথা রয়েছে তার।

সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়ায় ২৭ জন এবং চীনে ২৮ জন কর্মকর্তা থাকবেন। সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ জুন বিকেলে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন।

সফরের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে ২২ জুন। এরপর তিনি চীনের উদ্দেশে যাত্রা করবেন।

দুই দেশের এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়া সফরে শ্রমবাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ অগ্রগতির সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন