রোমে ইভেন্টে নিজেকে ‘চা ওয়ালা’ বললেন মোদি

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে ‘চা ওয়ালা’ হিসেবে অভিহিত করেছেন। বুধবার (২০ মে) ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (FAO) একটি ইভেন্টে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শ্রোতাদের উদ্দেশে মোদি বলেন, “আগে বলেছি, আগামীকাল আপনারা চা দিবস উদযাপন করবেন। চা দিবস উদযাপন করতে এক চা ওয়ালা একদিন আগেই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন।”
তিনি আরও বলেন, ভারতের চায়ের বৈচিত্র্য ও গুণগত মান বিশ্বমানের এবং এর শক্তিও অসাধারণ।
মোদি নিজেকে ‘চা ওয়ালা’ বলার পর উপস্থিত শ্রোতারা হাসিতে ফেটে পড়েন। ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, ২১ মে বিশ্বব্যাপী চা দিবস পালন করা হয়।
ভারতীয় প্রধানমন্ত্রী ইতালি সফর শেষে পরে নয়াদিল্লিতে ফিরে গেছেন। সফরকালে তিনি ইউরোপের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং সংযুক্ত আরব আমিরাতেও সফর করেন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন