বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বিশ্ব বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

বিশ্ব বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (স্থানীয় সময় গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৫ মিনিটে) ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৮৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ৯৭ সেন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯.২৩ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, ইরান-সংক্রান্ত যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং সরবরাহ বিঘ্নের আশঙ্কা বিশ্ববাজারে চাপ তৈরি করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় সরবরাহ সংকটের উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি তিনি বিবেচনা করবেন না। হোয়াইট হাউসের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন