রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪৩০ নিম্ন আয়ের মানুষের জন্য ৫৮ এলাকায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা জোড়া অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিলেন এমপি প্রস্তাবিত বাজেটকে ‘ঐতিহাসিক’ বললেন আমান উল্লাহ আমান আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব ডিগ্রির সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় বেক্সিমকোতে ফিরল ক্রেতা, আধাঘণ্টায় প্রায় ১০০ কোটি টাকার লেনদেন মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের
  • ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকেছে প্রধানমন্ত্রী

    ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকেছে প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগাম বন্যা ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে কৃষকদের পুনর্বাসন ও জরুরি সহায়তা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রবেশ করেন অ্যাডভোকেট ফজলুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লা।

    সূত্র জানায়, বিকেল ৪টার দিকে তিনি সচিবালয়ে উপস্থিত হন এবং বৈঠকে হাওরাঞ্চলের সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা, পুনর্বাসন ও খাদ্য সহায়তা নিয়ে আলোচনা করেন।

    এর আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান জানান, বন্যার পরপরই প্রধানমন্ত্রী তাকে এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছেন, যা একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ।

    ফজলুর রহমানের মতে, এবারের বন্যা ও টানা বৃষ্টিতে হাওরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় বিপর্যয়। উজান-ভাটির প্রভাব ছাড়াও প্রায় পুরো এলাকা প্লাবিত হয়েছে।

    তিনি জানান, তার নির্বাচনি এলাকার ২৪টি ইউনিয়নই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসদ অধিবেশন শেষে তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ