বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

১ জানুয়ারি থেকে বন্ধ হতে পারে স্মার্টফোন, প্রস্তুতি নিন এখনই

১ জানুয়ারি থেকে বন্ধ হতে পারে স্মার্টফোন, প্রস্তুতি নিন এখনই
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে চালু করতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন (এনইআইআর) সিস্টেম। এই সিস্টেম কার্যকর হওয়ার পর ২০২৬ সালের ১ জানুয়ারির আগে দেশে ব্যবহৃত সব বৈধ মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে।

তবে নিবন্ধনবিহীন ও অবৈধভাবে আমদানি করা মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক সেবা পাবেনা, অর্থাৎ ফোনের সিম ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে।

কেন প্রয়োজন এনইআইআর?

এনইআইআর সিস্টেম মূলত:

অবৈধ মোবাইল আমদানি রোধ
মোবাইল চুরি কমানো
ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিত করা
প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইএমইআই নম্বর নিবন্ধনের আওতায় আনা হবে।

আপনার ফোন বৈধ কি না জানবেন যেভাবে:

ডায়াল করুন *#০৬# – স্ক্রিনে আইএমইআই দেখুন
আপনার মোবাইল থেকে এসএমএস করুন: KYD ১৫-ডিজিট আইএমইআই
পাঠান ১৬১১৬ নম্বরে
ফিরতি মেসেজে জানানো হবে ফোনটি বৈধ কি না।
নতুন ফোন কিনতে গেলে সতর্কতা:
ক্রয়ের আগে দোকানদারের মাধ্যমে আইএমইআই যাচাই করুন
হেল্পডেস্ক নম্বর: ১০০
মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র: ১২১
বা ভিজিট করুন: neir.btrc.gov.bd

আপনার ফোন হঠাৎ বন্ধ না হয়ে যাওয়ার জন্য এখনই আইএমইআই যাচাই করুন। বৈধ ফোন ব্যবহার করলে থাকবেন নিরাপদ এবং অপরাধ কমবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন