শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • দেশের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকার আহ্বান সোহানের

    দেশের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকার আহ্বান সোহানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হয়েছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। তবে টুর্নামেন্ট শুরুর আগে নাটকীয়তা কম ছিল না—চট্টগ্রাম রয়্যালস নিজেদের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয় এবং পরে দলটির মালিকানা নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    এ প্রেক্ষাপটে ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি মনে করেন, এমন কোনো কাজ করা উচিত নয় যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

    গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহান বলেন, একজন খেলোয়াড় হিসেবে আমার মূল দায়িত্ব মাঠে খেলা। তবে বিপিএল একটি বিশ্বব্যাপী পরিচিত প্রতিযোগিতা, যেটা সবাই অনুসরণ করে। তাই দলগুলোর আরও দায়িত্বশীল হওয়া দরকার। এমন কিছু করা উচিত নয়, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবার আগে আমাদের দেশকে গুরুত্ব দিতে হবে।

    নিজ দলের পেশাদারিত্ব প্রসঙ্গে রংপুর অধিনায়ক বলেন, আমাদের মালিকপক্ষ ও ব্যবস্থাপনার ক্রিকেটের প্রতি আবেগ অসাধারণ। তাদের ধন্যবাদ জানাই। যদি বিপিএলে এমন ছয়টি পেশাদার ও সুসংগঠিত দল অংশ নেয়, তাহলে ক্রিকেটারদের উন্নতির সুযোগ বাড়বে এবং বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যেতে পারবে।

    বিপিএল আয়োজন নিয়ে বিসিবির ভূমিকার প্রশংসা করে সোহান বলেন, এবারের বিপিএল আয়োজন একটি বড় চ্যালেঞ্জ। তবে বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। ইতিবাচক দিকগুলোকে সামনে রেখে আমাদের এগোতে হবে। সব দলই বেশ ভারসাম্যপূর্ণ, তাই প্রতিযোগিতা শুরু হলে ইনশাআল্লাহ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট উপভোগ করা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন