সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • কেন নামাজ ও কোরআনের পরও জাদু বা অস্বস্তি দূর হচ্ছে না?

    কেন নামাজ ও কোরআনের পরও জাদু বা অস্বস্তি দূর হচ্ছে না?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনেক মুসল্লি নামাজ পড়ছেন, কোরআন তিলাওয়াত করছেন—তবুও জাদু বা অস্বস্তির প্রভাব থেকে মুক্তি পাচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে মূল কারণ হলো কিছু ভুল ধারণা, আমলের ঘাটতি এবং ধৈর্যের অভাব।

    সঠিক পদ্ধতি ও রুকইয়াহ:
    নিয়মিত নামাজ ও কোরআন পাঠ বৃথা যায় না। তবে শুধুমাত্র তিলাওয়াত করা যথেষ্ট নয়। নির্দিষ্ট আয়াত দিয়ে সঠিক রুকইয়াহ করা, নিজের উপর ফুঁ দেওয়া, পানি বা তেলে দম দেওয়ার মতো সুন্নাহ পদ্ধতি অনুসরণ করা জরুরি।

    গুনাহের প্রভাব:
    অনেক সময় মুসল্লিরা ইবাদত করছেন, কিন্তু একই সঙ্গে হারাম কাজ, পর্দার অবহেলা, সুদ, ঝগড়া, হিংসা বা অহংকার পালন করছেন। এই অভ্যাস শয়তানের দরজা খুলে দেয়, ফলে জাদু বা ওয়াসওয়াসার প্রভাব সহজে দেখা দেয়।

    ধৈর্যের অভাব:
    জাদু অনেক সময় দীর্ঘস্থায়ী হয়। যেমন কোনো রোগ সারতে সময় লাগে, তেমনি রুকইয়াহও কিছুদিনে ফল দেয় না। কয়েকদিন বা সপ্তাহে ছেড়ে দিলে উপকার পুরোপুরি আসে না।

    পূর্ণ ভরসার ঘাটতি:
    আল্লাহর উপর তাওয়াক্কুল শুধু মুখের কথা নয়, অন্তরের বিশ্বাস হতে হবে। “আল্লাহই আমাকে শিফা দেবেন”—এই দৃঢ় বিশ্বাস থাকলে প্রভাব দ্রুত কমে।

    বিশেষজ্ঞরা জানিয়েছেন, নামাজ ও কোরআন হচ্ছে মূল শক্তি। এর সাথে সহিহ রুকইয়াহ, তাওবা, গুনাহ ত্যাগ এবং ধৈর্য যুক্ত হলে, আল্লাহর অনুমতিতে জাদুর বন্ধন একসময় ভেঙে যায়।

    শেষে তারা মনে করিয়ে দিয়েছেন, আল্লাহ কাউকে পরীক্ষা দিলে, সেই পরীক্ষার সমাধানও তিনিই রেখে দেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ