সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার নিরাপত্তায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারে সম্মতি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্রয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের ৪ দিনের রিমান্ড মারা গেলেন বরেণ্য অভিনেত্রী মিঠু মুখার্জি জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইহসান: মানুষের সঙ্গে সুন্দর আচরণের ইসলামি শিক্ষা ডেঙ্গু প্রতিরোধে ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৬ ম্যাচে ৭ গোল, তোরেসকে নিয়ে নতুন ভাবনায় পিএসজি মরিনহোর রেফারিং অভিযোগ, সিমিওনের বার্তা :‘সম্মানের সীমা অতিক্রম করা ঠিক নয়’
  • তীব্র গরমে নামাজ আদায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন কাবার ইমাম

    তীব্র গরমে নামাজ আদায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন কাবার ইমাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র মক্কার মসজিদুল হারামে জুমার খুতবায় তীব্র গরমের সময় নামাজ আদায়ের বিধান, মুহাররম মাসের মর্যাদা এবং আশুরার রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন কাবা শরিফের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস-সুদাইস।

    জুমার খুতবায় তিনি মুসল্লিদের নতুন হিজরি বছর ও পবিত্র মুহাররম মাসের তাৎপর্য স্মরণ করিয়ে দেন। পাশাপাশি আশুরার দিনে রোজা রাখার ফজিলত তুলে ধরে এ আমল পালনের প্রতি উৎসাহিত করেন।

    খুতবার শেষ অংশে তিনি চলমান তীব্র গরমের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী প্রচণ্ড গরমের সময় জোহরের নামাজ কিছুটা ঠান্ডা হওয়ার পর আদায় করা উত্তম। তিনি মুসল্লিদের সুন্নাহ অনুসরণের প্রতি গুরুত্বারোপ করেন।

    অন্যদিকে, একই দিনে মদিনার মসজিদে নববীতে জুমার খুতবায় ইমাম ও খতিব শায়খ আহমাদ আল-হুজাইফী আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং ধৈর্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

    তিনি বলেন, সময়ের পরিবর্তন মানুষকে শিক্ষা দেয় এবং কঠিন পরিস্থিতিতে আশার আলো দেখায়। দিন-রাতের ধারাবাহিক আবর্তন মানুষের জন্য আত্মসমালোচনা, তাওবা এবং নিজেকে সংশোধনের সুযোগ সৃষ্টি করে।

    খুতবার শেষাংশে তিনি স্মরণ করিয়ে দেন, দুনিয়ার কোনো অবস্থা স্থায়ী নয়। তাই যারা জীবনের নানা প্রতিকূলতা ও পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের ধৈর্য ধারণ করে আল্লাহর রহমতের প্রত্যাশায় অবিচল থাকার আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ