বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • জ্যোতির লড়াই বিফলে, অল্পের জন্য হেরে গেল বাংলাদেশ

    জ্যোতির লড়াই বিফলে, অল্পের জন্য হেরে গেল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভার পর্যন্ত লড়াই জমলেও দুই বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

    লর্ডসে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন সুবহানা মোস্তারি। জবাবে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।

    শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল মাত্র ৫ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বল তুলে দেন দলের অন্যতম ভরসার বোলার মারুফা আক্তারের হাতে। তবে প্রথম বলেই চার হজম করেন তিনি। এরপর দ্বিতীয় বলে এক রান নিয়ে জয় নিশ্চিত করেন চার্লি ট্রায়ন।

    এর আগে ম্যাচের প্রথম বলেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টকে বোল্ড করে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন মারুফা। এরপরও নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে টাইগ্রেসরা। তাজমিন ব্রিটস ২৪ বলে ২০ এবং আনেরিন ড্রেকসন ৪৫ বলে ৪৫ রান করলেও সহজে রান তুলতে পারেননি।

    শেষদিকে নাদান ডে ক্লার্ক ১৪ বলে ১৫ রান এবং চার্লি ট্রায়ন ৫ বলে অপরাজিত ৮ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

    বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ২৪ রানে ২ উইকেট নেন। এছাড়া মারুফা আক্তার, রিতু মণি ও সানজিদা আক্তার মেঘলা একটি করে উইকেট শিকার করেন।

    ব্যাটিংয়ে শুরুটা ছিল বাংলাদেশের জন্য হতাশার। ইনিংসের প্রথম বলেই জুয়াইরিয়া ফেরদৌস বোল্ড হয়ে ফিরেন। আরেক ওপেনার তাজনেহারও মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন।

    এরপর সুবহানা মোস্তারি ও শারমিন আক্তার ইনিংস সামাল দিলেও রান তোলার গতি ছিল ধীর। শারমিন ২৯ বলে ২২ এবং মোস্তারি ৪৮ বলে ৪২ রান করেন।

    ইনিংসের শেষদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ঝড়ো ব্যাটিং করে দলের সংগ্রহকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যান। মাত্র ২০ বলে ৩২ রানের কার্যকর ইনিংস খেললেও শেষ পর্যন্ত তার সেই প্রচেষ্টা জয় এনে দিতে পারেনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ