রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির নেতৃত্ব দেবে বর্তমান প্রজন্ম। তাই শিক্ষার্থীদের এখন থেকেই দক্ষ, যোগ্য এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

    রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে আয়োজিত এক বিশেষ মধ্যাহ্নভোজে তিনি এসব কথা বলেন।

    সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও আগ্রহের বিষয়ে খোঁজখবর নেন। তিনি পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    দিনব্যাপী সংসদ পরিদর্শন কর্মসূচিতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী প্রতিষ্ঠান ‘সুরভী’র সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির সদস্যরা অংশ নেন।

    পরিদর্শনের সময় তারা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম, সংসদ লাইব্রেরি এবং অধিবেশন কক্ষ ঘুরে দেখেন। পাশাপাশি সংসদের কার্যপ্রণালী সরাসরি পর্যবেক্ষণের সুযোগও পান, যা তাদের সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দিয়েছে।

    অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ও শিক্ষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, এই অভিজ্ঞতা ভবিষ্যৎ নেতৃত্ব ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন