শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪

    মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় নাম থাকা অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

    শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।

    হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার পরও পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা যায়নি কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কোনো গাফিলতি ছিল কি না এবং সদস্যরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিটিকে এক দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

    ডিএমপি কমিশনার বলেন, হামলায় জড়িতদের পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

    ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল ব্যক্তি হামলা চালায়।

    এ ঘটনায় পরদিন শাহ আলী থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার। মামলায় হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

    প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের নিয়ন্ত্রণে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। পরে তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ অর্থসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে যান।

    লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রের একটি পাকা ভবন ও তিনটি সেমিপাকা স্থাপনা ভেঙে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।

    ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন