জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
ডিএমপির একটি সূত্র জানায়, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকদের পরিচয় ও তাদের সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।
তবে আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে কী কারণে অবস্থান করছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন