শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন

    আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের হাত ধরে আরও একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আজমানের আল মুয়াইহাত-২ এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় 'সাইনিং সুপারমার্কেট'।

    সুপারমার্কেট স্বত্বাধিকারী বিশিষ্ট কমিউনিটি নেতা শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সুপারমার্কেটের শুভ উদ্বোধন করেন।

    আমিরাতের ফ্রুটস ও ভেজিটেবল ব্যবসার পাশাপাশি বর্তমানে সুপারমার্কেট বা খুচরা ব্যবসার বাজারেও বাংলাদেশিরা নিজেদের অবস্থান শক্ত করে নিচ্ছেন। নতুন এই সুপারমার্কেটটি চালুর ফলে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের পরিচিত পরিবেশে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করার সুযোগ পাবেন। পাশাপাশি, সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য ও চমৎকার সেবার কারণে এটি অন্যান্য দেশের প্রবাসীদের কাছেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপারমার্কেট দ্বিতীয় স্বত্বাধিকারী মোহাম্মদ মঈন,বদরুল চৌধুরী ,আজিম উদ্দীন,সালেহ আহমেদ সিআইপি,আবুল কালাম,কারী রবিয়ান,এহসানসত স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠানটি আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীদের সুনাম আরও বাড়িয়ে দেবে এবং দুদেশের বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন