বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • হাটহাজারীতে ২০ মিনিটের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর

    হাটহাজারীতে ২০ মিনিটের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট এলাকায় তালাবদ্ধ একটি টিনঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইসলামিয়াহাট মালেক মেম্বার দোকান সংলগ্ন ইসহাক কোম্পানির বাড়ির মনছুর আহমদের ঘরে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ তালাবদ্ধ ঘর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। শুষ্ক আবহাওয়া ও টিনসেড ঘর হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। স্থানীয় বাসিন্দা ও ফতেপুর মাদ্রাসার শিক্ষার্থীরা পার্শ্ববর্তী পুকুর ও বিলে জমে থাকা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও তাতে তেমন ফল মেলেনি। মাত্র ২০ মিনিটের মধ্যেই ঘরের পাকা খুঁটি ও টিন ছাড়া আসবাবপত্রসহ সব কিছু ভস্মীভূত হয়।

    খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আরও প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে পার্শ্ববর্তী বশর আহমদের পাকা দেয়াল আংশিক ক্ষতিগ্রস্ত হলেও স্থানীয়রা দ্রুত তার ঘরের আসবাবপত্র সরিয়ে নেয়।

    ক্ষতিগ্রস্ত গৃহস্বামী মো. মনছুর আহমদ জানান, ঘটনার সময় তিনি শ্বশুরবাড়িতে ছিলেন। আগুনে তার ঘরের সবকিছু পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

    স্থানীয় ইউপি সদস্য মো. নাঈম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।”

    হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মন্নান জানান, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন