বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • জবি ছাত্রদল নেতার হত্যার বিচারের দাবিতে ভোলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

    জবি ছাত্রদল নেতার হত্যার বিচারের দাবিতে ভোলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভোলা সরকারি কলেজ ছাত্রদল। 

    সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও বর্তমান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেনের নেতৃত্বে  কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোলা- চরফ্যাশন মহাসড়কের যুগীরঘোল চত্বরে সামনে  এসে  বিক্ষোভ সমাবেশ করে।

    মিছিলে নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ; একশান টু একশান, ডাইরেক্ট একশান; ছাত্রদলের একশান, ডাইরেক্ট একশান: আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই; উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ক্যাম্পাসে লাশ পড়ে, ইন্টেরিম কি করে ইত্যাদি স্লোগান দেন। 

    তানভীর হোসেন শুভ বলেন, গতকাল সন্ধ্যার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ যখন টিউশনি করাতে যাচ্ছিল তখন একটি মহল তাকে নৃশংসভাবে হত্যা করে। ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। এছাড়াও আরো দুইজন খুনি সেখানে ছিল সিসিটিভি ফুটেজে দেখা গেছে এখনো তাদের গ্রেফতার করা হয়নি। আমরা আশাকরি তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার তিন মাস পেরিয়ে এখনো কোনো খুনি গ্রেফতার হয়নি। আমরা চাই অতি দ্রুতই খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন