বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নারী ওয়ানডে বিশ্বকাপ

    বাঁচার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন নাহিদা–মারুফা

    বাঁচার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন নাহিদা–মারুফা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা ধরে রাখতে বাংলাদেশের মেয়েরা লিগ পর্বের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে। টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে লঙ্কানরা, তাই ফিল্ডিং শুরু করবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হবে।

    গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফেরানো হয়েছে তারকা পেসার মারুফা আক্তার ও স্পিনার নাহিদা আক্তারকে, যারা সর্বশেষ ম্যাচে একাদশের বাইরে ছিলেন। বাংলাদেশ বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে অংশগ্রহণ করেছিল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে টাইগ্রেসরা শুভ সূচনা করেছিল, কিন্তু পরের চারটি ম্যাচে তারা হেরে গেছে।

    ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে এবং সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। এরমধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হেরেছে টাইগ্রেসরা।

    ৫ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। এ অবস্থায় সেমিফাইনালে খেলার সুযোগ এখনও আছে টাইগ্রেসদের। এজন্য শেষ দুই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হারের অপেক্ষায় থাকতে হবে। ভারত ৫ ম্যাচ ও নিউজিল্যান্ড ৫ ম্যাচ খেলে ৪ করে পয়েন্ট সংগ্রহ করেছে।

    তবে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ভারত হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য সুবিধা হয়েছে। আজ জ্যোতিরা শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে থাকবে বাংলাদেশ। যদি হেরে যায়, তাহলে কার্যত ছিটকে যেতে হবে বাংলাদেশকে। 

    বাংলাদেশ একাদশ : ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার ও মারুফা আক্তার। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন