বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে উপজেলা প্রশাসন

    হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে উপজেলা প্রশাসন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

    রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মামুন।

    ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দক্ষিণ মাদার্শার তিনটি পরিবার, মির্জাপুরের একটি পরিবার এবং ফতেপুরের একটি পরিবারসহ মোট পাঁচটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে মোট ১০ বান্ডিল ঢেউটিন, গৃহনির্মাণ সহায়তা হিসেবে ৬ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার চেক, ১০টি কম্বল এবং ১৪ দশমিক ৫০ কেজি করে খাদ্যসামগ্রীর প্যাকেট প্রদান করা হয়।

    এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিয়াজ মোর্শেদ, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন সর্বদা রয়েছে। প্রয়োজনে তাদের পুনর্বাসনের জন্য অতিরিক্ত সহায়তাও প্রদান করা হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন