বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি
  • নির্বাচনে অংশ নিয়ে বুলবুলের মন্তব্য, “সবই নতুন মনে হচ্ছে”

    নির্বাচনে অংশ নিয়ে বুলবুলের মন্তব্য, “সবই নতুন মনে হচ্ছে”
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নানা নাটকীয়তা ও বিতর্কের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্যে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

    নির্বাচনে মোট ১৭১ জন ভোটার অংশগ্রহণ করছেন। তারা বোর্ডের বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে থেকে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    এদিন ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে প্রার্থীদের সমর্থক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনের ফলাফল আজই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে নির্বাচন কমিটি।

    সকালে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেছেন বর্তমান বিসিবি সভাপতি এবং পরিচালক পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আগে কখনো নির্বাচন করিনি বা অংশগ্রহণও করিনি। তাই যা-ই দেখছি, সবকিছুই নতুন লাগছে। সতীর্থরা, বিভিন্ন জেলার ও ক্লাবের প্রতিনিধিরা এসেছেন। একটা রোমাঞ্চ তো আছেই। দেখা যাক কী হয়।’

    ভোটের পরিবেশ নিয়ে পরে কথা বললেন জানিয়ে বুলবুল বলেন, ‘যেহেতু আগে কখনো নির্বাচন করিনি, তাই পরিবেশ নিয়ে আজ ভোট শেষে কথা বলবো। অনেক কিছু ফলের ওপর নির্ভর করছে।’

    আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতায় ক্রিকেটারদের অভিনন্দন জানান বুলবুল। তিনি বলেন, ‘আমাদের মূল কাজই জাতীয় দলকে নিয়ে। ওরা অসাধারণ ক্রিকেট খেলছে। এই দলটিকে নিয়ে আমরা খুবই আশাবাদী। তবে সামনে ওয়ানডে সিরিজের জন্য মিডল অর্ডারে আরও কিছুটা উন্নতির প্রয়োজন আছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন