‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের

ইরানের সঙ্গে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান ইস্যুতে ওয়াশিংটনকে খুব শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা তাদের উড়িয়ে দেব।’ একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রকে এখন এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হয় আমরা একটি চুক্তি করব। কিন্তু সময় এসে গেছে। এটি খুব শিগগিরই শেষ হবে।’
তিনি আরও বলেন, ‘যেকোনো উপায়েই হোক, এটি খুব শিগগিরই শেষ হবে।’
ট্রাম্পের এসব বক্তব্যের মাধ্যমে ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই, টাইমস অব ইসরায়েল