বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি
  • ফিফা প্রকাশ করলো ইসরায়েলকে নিষিদ্ধ না করার যুক্তি

    ফিফা প্রকাশ করলো ইসরায়েলকে নিষিদ্ধ না করার যুক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি গাজা হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর থেকে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গন থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা ফিফা ও উয়েফার কাছে একই দাবি জানিয়েছে।

    উয়েফা কিছুটা আগ্রহ দেখালেও এতদিন চুপ ছিল ফিফা। তবে বৃহস্পতিবার (২ অক্টোবর) জুরিখে ফিফা কাউন্সিলের বৈঠকে ইসরায়েলকে নিষিদ্ধ করার নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

    ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন, যা জানা দরকার
    তিনি বলেন, যারা ভোগান্তির মধ্যে আছেন, আমাদের ভাবনা তাদের সঙ্গে। এখন ফুটবল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে শান্তি ও ঐক্যের। ফিফা ভূ-রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না, তবে ফুটবলকে বিশ্বব্যাপী ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ ছড়ানোর শক্তি হিসেবে ব্যবহার করতে হবে। 

    এদিকে উয়েফার দিলে বল ঠেলে দিয়েছেন ফিফা ভাইস-প্রেসিডেন্ট ভিক্টর মনটাগলিয়ানি। তিনি বলেন, ইসরায়েল যেহেতু উয়েফার সদস্য, তাই মূল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উয়েফার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতোমধ্যেই ঘোষণা করেছে, ইসরায়েলের অংশগ্রহণ ঠেকাতে যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা লড়বে।

    বর্তমানে ইসরায়েলের জাতীয় দল ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উয়েফার গ্রুপে খেলছে। তারা গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে, শীর্ষে নরওয়ে। অন্যদিকে মাকাবি তেল আবিব ইউরোপা লিগেও অংশ নিচ্ছে।

    জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত গণহত্যার পাঁচটির মধ্যে চারটি কর্মকাণ্ড ইসরায়েল গাজায় চালিয়েছে বলে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। যদিও ইসরায়েল সব অভিযোগ অস্বীকার করে বলছে, এটি ‘বিকৃত ও মিথ্যা’ এবং তারা কেবল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন