বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি
  • আফগানিস্তানের প্রতিশোধ নাকি বাংলাদেশের সিরিজ জয়?

    আফগানিস্তানের প্রতিশোধ নাকি বাংলাদেশের সিরিজ জয়?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে জাকের বাহিনীর।

    শুক্রবার (৩ সেপ্টেম্বর) সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায়।

    এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানদের হারিয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। এরপর সিরিজের প্রথম ম্যাচেও তাদের পরাস্ত করেছে টাইগাররা। তবে এই পরাজয়ের জন্য দলের ফিল্ডিংকে দায়ী করেছেন আফগান কোচ জনাথন ট্রট। 

    তিনি বলেন, বাজে ফিল্ডিং। সিম্পল ব্যাপার। অন্য দল এশিয়া কাপে ক্যাচ ড্রপ করেছে কিনা এসব নিয়ে আমি অত চিন্তিত নই। ফিল্ডিং ইউনিট হিসেবে আমাদের আরও ভালো হতে হবে। শুধু ক্যাচিং নয়, বডি ল্যাঙ্গুয়েজ বা এসব ব্যাপারেও অনেক উন্নতি করতে হবে, যদি ভালো ক্রিকেট খেলতে চাই, ফিল্ডিং আরও ভালো হতে হবে। 

    এদিকে এশিয়া কাপের ব্যর্থতা কাটানোর বড় সুযোগ টাইগারদের সামনে। রশিদ খান হারিয়ে সিরিজ জিততে পারলে দর্শকদের হতাশা কিছু হলেও দূর হতে পারে। তাই দ্বিতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

    অন্যদিকে এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে আফগানিস্তান। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ জিতেছিল তারা। তাই এই সিরিজ রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবে তারা। তবে শেষ পর্যন্ত কাদের মুখে হাঁসি ফোটে সেটাই দেখার বিষয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন