বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বিসিবি নির্বাচনের জন্য গঠন করা হলো তিন সদস্যের ইলেকশন কমিশন

    বিসিবি নির্বাচনের জন্য গঠন করা হলো তিন সদস্যের ইলেকশন কমিশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নির্বাচনের ব্যস্ততার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের খবর কিছুটা আড়ালেই ছিল। কদিন আগে গুঞ্জন উঠেছিল যে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে ‘অ্যাডহক কমিটি’ গঠন হতে পারে। তবে সেই গুঞ্জন উড়িয়ে গত সপ্তাহেই নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছিল। শনিবার ( ৬ সেপ্টেম্বর) জানা গেছে, আসন্ন নির্বাচনের জন্য বিসিবি তিন সদস্যের ইলেকশন কমিশন গঠন করেছে।

    পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫ উপলক্ষে নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে বিসিবি। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে সংস্থাটি। বোর্ডের সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গকে দায়িত্ব প্রদান করা করেছে-

    ১। অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট - প্রধান নির্বাচন কমিশনার

    ২। মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ এবং প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) - নির্বাচন কমিশনার

    ৩। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) - নির্বাচন কমিশনার।

    গেল ১ সেপ্টেম্বর বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সে হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী ঠিক চার বছরের মাথায় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বোর্ডের গঠনতন্ত্র ও বিধিমালা মোতাবেক তিন সদস্যের এই নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন