বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ, বাংলাদেশ আজ মাঠে

    নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ, বাংলাদেশ আজ মাঠে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালের বিপক্ষে আজ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে খেলাধুলাভিত্তিক একমাত্র টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।

    যদিও এটি প্রীতি ম্যাচ, তবুও কোচ হাভিয়ের কাবরেরার কাছে এটি আসন্ন হংকং ম্যাচের বড় প্রস্তুতি এবং একই সঙ্গে তিন বছর আগের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। ২০২২ সালের সেপ্টেম্বরে একই মাঠে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই স্মৃতি টেনে কাবরেরা বলেন, “বাংলাদেশের জন্য এখানে খেলা সবসময় কঠিন। তবে এবার আমরা আরও ভালো করার আশা করছি।”

    তবে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ হচ্ছে, চোটের কারণে দলে নেই মাঝমাঠের নির্ভরযোগ্য খেলোয়াড় হামজা চৌধুরী। তার অনুপস্থিতিতে সমর্থকরা হতাশ হলেও নেপাল কোচ ম্যাট রস আত্মবিশ্বাসী, “বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই নামবে, তবে ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে।”

    শেষ ১০ মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচে। ফিফা র‍্যাঙ্কিংয়েও এগিয়ে স্বাগতিক নেপাল (১৭৬), বাংলাদেশ রয়েছে ১৮৪তম স্থানে।স্টেডিয়ামটি ফিফা ও এএফসি অনুমোদনের উপযুক্ত না হলেও প্রীতি ম্যাচের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে মাঠের পিচ দেখে খুশি নন বাংলাদেশ কোচ।

    এছাড়া অধিনায়ক জামাল ভূঁইয়া আজ খেলবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। মাঠে নামলে তিনি দলের বড় ভরসা হয়ে উঠবেন। বাংলাদেশের সমর্থকদের জন্য আজকের ম্যাচটি তাই একদিকে প্রতিশোধের সুযোগ। অন্যদিকে হংকংয়ের বিপক্ষে লড়াইয়ের আগে বড় পরীক্ষার মঞ্চ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন