বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • এশিয়া কাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন নেদারল্যান্ডস অধিনায়ক

    এশিয়া কাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন নেদারল্যান্ডস অধিনায়ক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় ক্রিকেট দলের গত মাসে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নানা বাস্তবতার কারণে সেই সিরিজ পিছিয়ে গেছে ১৩ মাস। নির্ধারিত সময়সূচি পরিবর্তন হওয়ায় হোম সিরিজে খেলার সুযোগ হারায় টাইগাররা।

    তবে এশিয়া কাপের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাই করে নিতে বিকল্প ব্যবস্থা নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়। ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজটি এশিয়া কাপে যাওয়ার আগে দলের পারফরম্যান্স ও সামর্থ্য মূল্যায়নের বড় সুযোগ হয়ে ওঠে।

    সিলেটে অনুষ্ঠিত এই সিরিজের শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। তবে প্রথম দুই ম্যাচ জেতায় ২-০ ব্যবধানে সিরিজের ট্রফি উঠেছে বাংলাদেশের হাতেই। আসন্ন এশিয়া কাপের জন্য ব্যাটারদের প্রস্তুতি সে অর্থে হয়নি বলা চলে। তবে প্রথম দুই ম্যাচেই দারুণ করেছেন বোলাররা। 

    বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশে সংক্ষিপ্ত সফরটি উপভোগ করার কথা জানান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। একইসঙ্গে এশিয়া কাপে বাংলাদেশের জন্য শুভকামনাও জানান তিনি।  

    এডওয়ার্ডস বলেন, 'এই সফর খুব ভালো লেগেছে আমাদের। খুব উপভোগ করেছি। তারা (বাংলাদেশ) আমাদের দারুণভাবে আপ্যায়ন করেছে। সামনের এশিয়া কাপের জন্য আমি বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে চাই।'

    ভারতের মাঠে আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই আসরে অংশ নেবে নেদারল্যান্ডসও। বিশ্ব আসরের আগে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তাদের উপকার করবে বলে মনে করেন ডাচ অধিনায়ক। 

    তিনি বলেন, 'আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজটি আমাদের জন্য দারুণ একটি সুযোগ হিসেবে এসেছিল। এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। এখান থেকে আমরা অনেক কিছু নেবো। ভুল শুধরে, কিছু কাজ করে আগামী বছরের বিশ্বকাপে আসব আমরা।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন