বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ডাচদের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক লিটনের প্রতিক্রিয়া

    ডাচদের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক লিটনের প্রতিক্রিয়া
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। আসন্ন আসরকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে ডাচদের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এই জয়ে এশিয়া কাপের আগে দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

    সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাচদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাবে খেলতে নেমে ১৩.১ ওভারে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

    শ্রীলঙ্কা, পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই উইকেটকিপার ব্যাটার বলেন, 'একজন অধিনায়ক হিসেবে আমি প্রতিটি সিরিজই জেতার চেষ্টা করি, কিন্তু সেটা সবসময় সম্ভব নয়।'

    টানা তিনটি সিরিজ জিতলেও খুব একটা খুশি হচ্ছেন না লিটন। তিনি বলেন, 'দলকে কৃতিত্ব দেওয়া উচিত। তারা গত দুই সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেছে। আমরা এখানে একটি ক্যাম্প করেছি এবং তারা অনুশীলনে নিজেদের পুরোপুরি উজাড় করে দিয়ে চেষ্টা করেছে। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং এই উইকেটে কীভাবে ভালো বোলিং করতে হয় তা অনুসরণ করেছে।'

    Taskin Ahmed and Nasum Ahmed shared five wickets between them, Bangladesh vs Netherlands, 2nd T20I, Sylhet, September 1, 2025

    দলের বোলারদের নিয়ে লিটন বলেন, 'আপনারা সকলেই জানেন, মুস্তাফিজ আর তাসকিন কেমন গুরুত্বপূর্ণ। নাসুম খুব বেশি ম্যাচ খেলেনি, কিন্তু তিনি ভালো করেছেন। আমরা ধীরে ধীরে আমাদের দল গড়ার চেষ্টা করব। যে কেউ দলে আসুক, সে যদি দারুণ খেলে তা খুবই ভালো। আর যদি জেতা যায়, সব ঠিক হয়ে যাবে। দেখা যাক।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন