বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • পাখি ডিম পাড়ায় স্টেডিয়ামে খেলা-ইভেন্ট স্থগিত

    পাখি ডিম পাড়ায় স্টেডিয়ামে খেলা-ইভেন্ট স্থগিত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবিশ্বাস্য হলেও ঘটেছে অস্ট্রেলিয়ায়। একটি স্টেডিয়াম এক মাসের জন্য বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র একটি পাখির জন্য। মাঠের মাঝখানে প্লোভার পাখি বাসা বানিয়ে ডিম পেড়েছে। এই ঘটনা দেখেই জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্স কর্তৃপক্ষ স্টেডিয়ামটি এক মাসের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তারা জানিয়েছে, ডিম না ফোটার আগে স্টেডিয়ামে কোনো খেলা বা ইভেন্ট অনুষ্ঠিত হবে না।

    ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গত সপ্তাহে ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়রা দেখতে পান, মাঠের একদম মাঝখানে একটি প্লোভার পাখি ডিম দিয়েছে। ফলে তাদের ম্যাচ সরিয়ে নেওয়া হয় পাশের আরেকটি মাঠে।

    প্লোভার পাখির ভিন্ন একটি বৈশিষ্ট্য রয়েছে। তারা সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল এবং ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে। এ সময় তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ে বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে।

    স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, পাখির বাসাটি বিরক্ত হলে ডিম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বন্যপ্রাণী সুরক্ষা আইনের প্রতি সম্মান দেখিয়ে আগামী এক মাস স্টেডিয়ামে দর্শক প্রবেশ ও খেলা স্থগিত রাখা হবে। এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিল বলেছে, ‘আমাদের দেশি প্রজাতিগুলো রক্ষায় সক্রিয় হতে হবে। ডিম সরানো প্রয়োজন হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং অনুমতি নিতে হবে।’

    এদিকে, স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বিষয়টিকে যেমন অবাক হয়ে দেখছেন, তেমনি অনেকেই প্রশংসাও করছেন। তাদের ভাষ্য, ‘খেলার আনন্দ তো প্রতি বছরই পাওয়া যায়, কিন্তু জীবনের জন্ম সুরক্ষিত করাই আসল দায়িত্ব।’

    প্রকৃতির প্রতি এই সম্মানজনক সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, ‘এক মাস খেলা বন্ধ থাকুক, তবে একটি নতুন প্রাণ নিরাপদে পৃথিবীতে আসুক।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন