বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • লিগস কাপ ফাইনালে মায়ামিকে হারিয়ে সিয়াটলের ইতিহাস

    লিগস কাপ ফাইনালে মায়ামিকে হারিয়ে সিয়াটলের ইতিহাস
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিওনেল মেসি মাঠে ছিলেন পুরো ৯০ মিনিট। তবে তার উপস্থিতিও ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে ব্যর্থতার হাত থেকে বাঁচাতে পারেনি। চোট কাটিয়ে ফেরায় সমর্থকদের আশা ছিল অনেক, কিন্তু ফাইনালে একটিও অন-টার্গেট শট নিতে ব্যর্থ হয় দলটি। শেষ পর্যন্ত মাশচেরানোর শিষ্যদের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের মুখেই পড়তে হলো ইন্টার মায়ামিকে।

    সিয়াটল ৩-০ গোলের দাপুটে জয়ে জিতেছে শিরোপা। লুমেন ফিল্ডে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে দলটি। ক্যারিয়ারের ৪৬তম ট্রফি জেতার মাইলফলক সামনে নিয়ে নামা মেসির স্বপ্ন ভেঙে যায় ম্যাচের ২৬ মিনিটেই। সতীর্থের ক্রসে হেড থেকে ডি রোসারিও গোল করে এগিয়ে দেন সিয়াটলকে।

    দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামির সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এসেছিল। লুইস সুয়ারেজের পাস থেকে একেবারে গোলরক্ষকের মুখোমুখি হন মেসি। কিন্তু শট যায় পোস্টের ওপর দিয়ে। এরপর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি মায়ামি। ৮৪ মিনিটে মায়ামির ডিফেন্ডার ইয়ানিক ব্রাইট বক্সের ভেতর ফাউল করলে সিয়াটল পায় পেনাল্টি। আলেক্স রোলড্যান গোল করতে ভুল করেননি। ৮৯ মিনিটে আরেকটি গোল করে ৩-০ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে সিয়াটল।

    অপরাজিত তিন ম্যাচের পর ফাইনালে এসে ভেঙে গেল ইন্টার মায়ামির স্বপ্ন। অন-টার্গেটে শট না থাকার ব্যর্থতা শেষ পর্যন্ত মেসি-সুয়ারেজদের ডুবিয়ে দিল সিয়াটলের উৎসবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন