বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ম্যাচ শুরু মাত্র ২৪ সেকেন্ডে বাংলাদেশের চমকপ্রদ গোল

    ম্যাচ শুরু মাত্র ২৪ সেকেন্ডে বাংলাদেশের চমকপ্রদ গোল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভারত। ম্যাচের মাত্র ২৪ সেকেন্ডে পূর্ণিমা মারমা গোল করে টাইগার কিশোরীদের এগিয়ে দিয়েছেন ১-০ গোলে। প্রথম মিনিটের এই দ্রুত গোলের মাধ্যমে বাংলাদেশ ম্যাচের শুরুতেই প্রাধান্য নিয়েছে।

    ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আজ কিক অফ পেয়েছিল বাংলাদেশ। শুরুতেই আক্রমণে উঠতে চেয়েছিল দলটা, ভারত বাধা দেয় তাতে, অর্পিতার দল পায় থ্রো ইন। 

    সেই থ্রো ইন থেকে আক্রমণে ওঠে দল। এরপর বাম পাশ থেকে বক্সে ক্রস করেন মামনি চাকমা। সেটা প্রতিপক্ষ বিপদসীমায় ফাঁকায় পেয়ে যায় পূর্ণিমাকে। সে বলটা জালে পাঠাতে ভুল করেননি তিনি। বাংলাদেশ তাতেই এগিয়ে যায় ম্যাচে।

    তবে সেই লিড অবশ্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে গোল শোধ করে বসে ভারত।

    বাংলাদেশ গোলটা হজম করেছে নিজেদের দোষেই। রক্ষণভাগ থেকে বলটা কেড়ে নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে অনেকটা ফাঁকা জালে বলটা জড়ান আনুশকা কুমারী। ফলে বাংলাদেশ তাদের লিডটাও খুইয়ে বসে।

    সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত। রানার্সআপ বাংলাদেশ, সেটাও নির্ধারিত হয়ে গেছে। ফলে আজ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি শুধু নিয়মরক্ষার লড়াই।

    চার দলের টুর্নামেন্ট হওয়ায় ডাবল লিগ পদ্ধতিতে খেলা হয়েছে। সব দলেরই ম্যাচ ছয়টি করে। প্রথম পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশের কাছে এই ম্যাচে হেরে বসলেও সমস্যা নেই দলটার


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন