বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বকেয়া অর্থ না দেওয়ায় ফিফার শাস্তিতে বসুন্ধরা কিংস

    বকেয়া অর্থ না দেওয়ায় ফিফার শাস্তিতে বসুন্ধরা কিংস
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেষ পর্যন্ত আবারও বড় ধাক্কা খেল বসুন্ধরা কিংস। ফিফা তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞার কারণে ক্লাবটি যতদিন সমস্যার সমাধান করবে না, ততদিন নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে না। পাশাপাশি আগামী মৌসুম পর্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় রেজিস্ট্রেশন কার্যক্রমে বসুন্ধরা কিংসের অংশগ্রহণও বন্ধ থাকবে। ফিফার ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ফুটবলের গত মৌসুমে কিংসের কোচ ছিলেন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে। সাফল্য না পাওয়ায় সেই কোচকে বিদায় করে কিংস। সঙ্গে তার পাওনা দেওয়া হয়নি বলে ভ্যালেরি তিতে ফিফায় অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ফিফাও বসুন্ধরা কিংসের কাছে ব্যাখ্যা চেয়েছিল। একই সঙ্গে কিংসের কাছে সময় বেধে দিয়েছিল ২৭ আগষ্ট পর্যন্ত। অভিযোগকারীর কথা শোনার পর অভিযুক্তের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। 

    গত ১৪ আগস্ট ঘরোয়া ফুটবল লিগের খেলোয়াড় রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে গেছে। আগামী ডিসেম্বরে লিগের মধ্যবর্তী দলবদল, ফিফার নিষেজ্ঞায় সেই দলবদলে অংশগ্রহণ করতে পারবে না বসুন্ধরা কিংস। শুধু তাই নয়, ডিসেম্বরের পরে আগামী মৌসুমের খেলোয়াড় রেজিস্ট্রেশন এবং মধ্যবর্তী খেলোয়াড় রেজিস্ট্রেশনেও অংশ নিতে পারবে না কিংস। কঠিন শাস্তি হয়েছে। এ ব্যাপারে কিংসের সভাপতি ইমরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও তিনি সাড়া দেননি। 

    শুধু কোচ ভ্যালেরি তিতেই নয়, তার সহকারী হিসেবে ফ্রান্সের ট্রেইনার খলিল চকরৌন তার বকেয়া নিয়ে কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেছিলেন। দুই কোচের অভিযোগ তারা তিন মাসের বেতন এবং বোনাস পাননি। না দিয়েই কিংস তাদেরকে বিদায় করে দিয়েছে। ভ্যালেরি তিতে ঢাকায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি নিজের টাকায় বিমান টিকিট কিনে দেশে ফিরেছেন। 

    ভ্যালেরি তিতে এখন ওমানের ক্লাব কোচিং করাচ্ছেন। আল সিব ক্লাবের কোচ হয়ে কাজ শুরু করেছেন। এই ক্লাবটি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের গ্রুপে পড়েছে। খেলোয়াড় রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা থাকলেও তারা এখন খেলতে পারবে। ফিফার তালিকায় দেখা যায় নিষেধজ্ঞায় বসুন্ধরা কিংস ছাড়াও শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ফেনির সকার ক্লাবের নাম রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন