বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • লিটনের ব্যাটে ভর করে স্বস্তির জয় টাইগারদের

    লিটনের ব্যাটে ভর করে স্বস্তির জয় টাইগারদের
    লিটনের ফিফটি উদযাপন।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে লড়াইয়ের জন্য প্রস্তুতির কথা জানিয়েছিল নেদারল্যান্ডস। তবে মাঠের লড়াইয়ে প্রথম ম্যাচেই ব্যাটে-বলে দাপট দেখিয়ে তাদের হতাশ করেছে টাইগাররা।

    শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রানে থামে তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং দেখায় বাংলাদেশ।

    লিটন দাসের নেতৃত্বে টাইগাররা মাত্র ১৩.৩ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে। হাতে থাকে ৮ উইকেট এবং ৩৯ বল। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ দল।

    এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসও বেড়ে গেল লিটন বাহিনীর।

    সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তবে ইনিংস বড় করতে পারেননি ইমন। ৯ বলে ১৫ রান করে আউট হন তিনি।

    তিনে ব্যাট করতে নেমে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন লিটনও। তাকে যোগ্য সঙ্গ দিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তানজিদ তামিম। ৩২ বলে নিজেদের ৫০ রানে জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর ২৩ বলে ২৯ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তামিম।

    তার বিদায়ের পর পিচে আসেন সাইফ হাসান। শুরুতে ব্যাট চালাতে কিছুটা সময় নিলেও পরে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন এই ডান হাতি ব্যাটার। অপর প্রান্ত আগলে রেখে ২৬ বলে ফিফটি তুলে নেন লিটন।

    শেষ পর্যন্ত সাইফের ১৯ বলে ৩৬ রান এবং লিটনের ২৯ বলের অপরাজিত ৩৬ রানে ভর করে ৩৯ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসকে ভালো শুরু এনে দেন ওপেনার ম্যাক্স ও’ডাউড। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৫ বলে ২৩ রান করে তৃতীয় ওভারে তাসকিনের করা প্রথম বলে ক্যাচ তুলে দেন এই ডান হাতি ব্যাটার। এরপরই রানের গতি কমে যায় ডাচদের।

    তবে উইকেট ধরে রেখে পাওয়ার প্লেতে ৩৪ রান তোলেন বিক্রমজিৎ সিং ও তেজা নিদামানুরু। সপ্তম ওভারে নিজের দ্বিতীয় স্পেল করতে আসেন তাসকিন। এবারেও প্রথম বলেই উইকেট, ছক্কা হাকাতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন বিক্রমজিৎ। ১১ বলে ৪ রান করেন তিনি।

    তৃতীয় উইকেটে স্কট এডওয়ার্ডসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন তেজা নিদামানুরু। কিন্তু ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। দশম ওভারে সাইফ হাসানকে বোলিংয়ে আনেন লিটন। আর বোলিংয়ে এসেই বাজিমাত করেছেন তিনি।

    Taskin Ahmed finished with four wickets, Bangladesh vs Netherlands, 1st T20I, Sylhet, August 30, 2025

    চতুর্থ বলে এডওয়ার্ডস (১২) এবং ওভারের শেষ বলে নিদামানুরুকে ২৬ রানে ফেরান তিনি। এরপর সেভাবে কেউ দলের হাল ধরতে পারননি। শারিজ আহমেদ (১৫), কাইল ক্লেইন (৯) এবং নোয়াহ ক্রুস ১১ রানে আউট হন।

    শেষ পর্যন্ত টিম প্রিঙ্গল ১৪ বলে ১৬ রান এবং আরিয়ান দত্তের ১৩ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের লড়াকু পুঁজি পায় নেদারল্যান্ডস।

    বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এ ছাড়াও সাইফ হাসান দুটি এবং মোস্তাফিজুর শিকার করেন এক উইকেট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন