বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • দীর্ঘদিন পর ক্রিকেট মাঠে ফিরছেন আফ্রিদি ও আখতার

    দীর্ঘদিন পর ক্রিকেট মাঠে ফিরছেন আফ্রিদি ও আখতার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আয়োজিত হতে যাচ্ছে বিশেষ এক টি–টোয়েন্টি ম্যাচ। খাইবার পাখতুনখোয়ার ক্রীড়া মহাপরিদপ্তর ও প্রাদেশিক সরকারের সহযোগিতায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্রিকেটপ্রেমীদের জন্য এ ম্যাচ হতে যাচ্ছে বিশেষ অনুপ্রেরণার এক আয়োজন।

    আজ শনিবার (৩০ আগস্ট) পেশোয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বন্যাদুর্গতদের সহায়তায় তহবিল গঠনের উদ্দেশ্যে আয়োজিত এ খেলায় অংশ নেবেন পাকিস্তানের একাধিক কিংবদন্তি ক্রিকেটার। ২২ সদস্যের ঘোষিত দলে রয়েছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি, গতির ঝড় শোয়েব আখতার, ইউনিস খান, মোহাম্মদ হাফিজ, রশিদ লতিফ, ওয়াকার ইউনিস, মোহাম্মদ ইরফান, আজহার মাহমুদ, সাঈদ আজমল, আব্দুর রহমান ও জুলফিকার বাবরসহ তারকারা।

    ম্যাচের মূল স্লোগান রাখা হয়েছে ‘খেল সে খিদমত’ (খেলার মাধ্যমে সেবা)। এদিন পেশোয়ার জালমি মুখোমুখি হবে লিজেন্ডস একাদশের।

    টিকিট বিক্রির সব অর্থ খাইবার পাখতুনখোয়ার বন্যাদুর্গত মানুষের ত্রাণ ও পুনর্বাসনে ব্যয় করা হবে। সাধারণ আসনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। এ ছাড়া ২০০ জন ভিভিআইপি দর্শকের জন্য প্রতিটি আসনের টিকিট ৫০,০০০ টাকা এবং ৮০০ জন ভিআইপি দর্শকের জন্য আলাদা আসন রাখা হয়েছে। ইতোমধ্যেই খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা এসব টিকিট কিনে নিয়েছেন।

    পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বলেছেন, ক্রিকেট সবসময় পাকিস্তানে ঐক্যের প্রতীক। আমরা চাই এই ম্যাচের মাধ্যমে বন্যাদুর্গত ভাই-বোনদের পাশে দাঁড়াতে। এটি শুধু একটি খেলা নয়, বরং মানবিক দায়িত্ব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন