বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন হামজা

    বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন হামজা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ফুটবলে নতুন উদ্দীপনা এনেছেন হামজা চৌধুরী। গত মার্চে প্রথমবারের মতো লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নেমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দলকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এরপর থেকে তিনি প্রবাসী ফুটবলারদের জন্য অনুপ্রেরণার উৎস এবং দেশের ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে উদিত হয়েছেন।

    এই মিডফিল্ডার এবার ছুঁলেন এক অনন্য উচ্চতা।

    হয়ে গেলেন ইনস্টাগ্রামে ১০ লাখ বা ১ মিলিয়ন অনুসারী পাওয়া প্রথম বাংলাদেশি ফুটবলার। নিজের ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
    এক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে আমার। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।

    এদিকে হামজার নিকটতম প্রতিদ্বন্দ্বী শমিত সোম। তার অনুসারীর সংখ্যা ৯ লাখ ৯২ হাজার। অর্থাৎ শিগগিরই তিনি পেরোতে পারেন ১০ লাখের গণ্ডি।

    বাংলাদেশ দলে অভিষেকের আগেই ১০ লাখ ফেসবুক অনুসারী পেয়েছিলেন হামজা।

    তবে সেখানে তিনি দ্বিতীয়—প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছিলেন জামাল ভূঁইয়া। চলতি বছরের শুরুতে হামজা যোগ দেন সেই তালিকায়।
    তবে শুধু অনলাইনে নয়, মাঠের খেলায়ও চমক দেখাচ্ছেন হামজা। গেল ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে অভিষেক হয় হামজার। মাঝমাঠে দাপট দেখিয়ে ভারতকে নড়বড়ে করেছিলেন তিনি।

    যদিও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে বাংলাদেশ।
    ঘরের মাঠে অভিষেকটা ছিল আরো স্মরণীয়। ভুটানের বিপক্ষে মাত্র ৭ মিনিটের মাথায় গোল করে আন্তর্জাতিক ফুটবলে গোলের খাতা খোলেন তিনি। সেই ম্যাচে বাংলাদেশ জেতে ২-০ ব্যবধানে।

    কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সিঙ্গাপুরের বিপক্ষেও খেলেছেন হামজা। তবে উন্মাদনা ছড়ালেও শেষমেশ বাংলাদেশ হেরে যায় ২-১ গোলে।

    হামজার পথ ধরে এখন দলে এসেছেন শমিত সোম, ফাহামেদুল ইসলামদের মতো খেলোয়াড়রা। বসুন্ধরা কিংসের উদীয়মান তারকা কিউবা মিচেলদের মতো ফুটবলারও অভিষেকের অপেক্ষায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন