বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ফাইনালে ওঠার পর মেসির প্রতিক্রিয়া ও অনুভূতি

    ফাইনালে ওঠার পর মেসির প্রতিক্রিয়া ও অনুভূতি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসি আবারও দলের হিরো হয়ে উঠেছেন। অরল্যান্ডো সিটির বিপক্ষে লিগস কাপ সেমিফাইনালে জোড়া গোল করে তিনি ফাইনালের পথে দলকে এগিয়ে নিয়ে গেছেন। ম্যাচ শেষে মেসি জানিয়েছেন, সাম্প্রতিক চোট কাটিয়ে তিনি বিশেষভাবে এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছিলেন।

    মায়ামির পিংক জার্সি গায়ে মাঠে নামার আগেই মেসিকে ঘিরে ছিল প্রশ্ন—চোট কি তাকে ভোগাবে? ম্যাচ শেষে সেই উত্তর দিয়েছেন নিজেই।

    গ্যালাক্সির বিপক্ষে ফেরার পর কিছুটা অস্বস্তি হচ্ছিল। একেবারেই স্বস্তিতে ছিলাম না। তবে আমি জানতাম এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ কঠিন ছিল, তারা এবার আমাদের দুবার হারিয়েছে। তাই বিশেষভাবে প্রস্তুত ছিলাম।

    প্রথমার্ধে কিছুটা শঙ্কায় থাকলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান আর্জেন্টাইন অধিনায়ক। ‘শুরুতে একটু ভয় লাগছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে অনেকটা স্বস্তি পাই,’ যোগ করেন তিনি।

    অরল্যান্ডোকে ৩-১ গোলে হারিয়ে মায়ামি উঠেছে লিগস কাপের ফাইনালে। এবার তাদের প্রতিপক্ষ হবে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি অথবা সিয়াটল সাউন্ডার্স। আসন্ন রোববার হবে শিরোপা লড়াই।

    ২০২৩ সালে মায়ামির হয়ে প্রথমবার লিগস কাপ জিতেছিলেন মেসি। এবারের লক্ষ্য তাই স্পষ্ট—দ্বিতীয় শিরোপা। শিরোপা মিশন শেষ করেই তিনি যোগ দেবেন আর্জেন্টিনা জাতীয় দলে, যারা বিশ্বকাপ বাছাইয়ের ডাবল হেডারে নামবে ভেনেজুয়েলা (৪ সেপ্টেম্বর, মনুমেন্টাল) ও ইকুয়েডরের (৯ সেপ্টেম্বর) বিপক্ষে।

    আবারও চোট ভুলে স্বপ্ন দেখছেন রোসারিওর ছেলে। দ্বিতীয়বার লিগস কাপ ট্রফি হাতে তোলার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন