বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সিপিএল

    সাকিব ব্যর্থ, দলও হেরেছে -তবু শীর্ষে অ্যান্টিগা

    সাকিব ব্যর্থ, দলও হেরেছে -তবু শীর্ষে অ্যান্টিগা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জয়হীন থাকলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি, বল হাতেও চেষ্টা সত্ত্বেও জেতাতে পারলেন না দলকে। শেষ পর্যন্ত অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে ৮ উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স।

    তবে বড় ব্যবধানে হারলেও টেবিলে শীর্ষে রয়েছে সাকিবের অ্যান্টিগা। ৭ ম্যাচে ৩ জয়, ৩ পরাজয় এবং একটি পরিত্যক্ত ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। অন্যদিকে, টানা তৃতীয় জয়ে চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

    সিপিএলের এই পরাজয়ে শীর্ষে থাকলেও সাকিবের দলকে টিকে থাকতে হলে আসন্ন ম্যাচগুলোতে আরও ভালো খেলতে হবে।

    প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৬ রানেই আটকে যায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। জবাবে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে তরি ভেড়ায় ত্রিনবাগো।

    টস হেরে ব্যাটিং পায় অ্যান্টিগা। সাকিব পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন। অ্যান্টিগার সেরা পাঁচ ব্যাটারের মধ্যে কেবল একজন রান পেয়েছেন। ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৪০ করে জোয়েল অ্যান্ড্রু। সাকিব ১৪ বল খেলে ২ বাউন্ডারিতে করেন ১৩ রান।

    শেষদিকে ইমাদ ওয়াসিম ২৫ বলে ৩৭ আর উসামা মির ২৬ বলে ৩৪ রান করে দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে গেছেন।

    জবাবে ওপেনার কলিন মুনরো (৯) ব্যর্থ হলেও অ্যালেক্স হেলস আর কিয়েসি কার্টির বড় জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় ত্রিনবাগো। কার্টি ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৬০ রান। হেলস ৪৬ বলে ৬ চারের সাহায্যে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

    সাকিব ৪ ওভারে ২৫ রান দিয়ে শিকার করেন ১টি উইকেট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন