বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • আর্জেন্টাইন ক্লাব ফুটবলে নেইমারকে দেখতে চান দি মারিয়া

    আর্জেন্টাইন ক্লাব ফুটবলে নেইমারকে দেখতে চান  দি মারিয়া
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনা-ব্রাজিল মানেই ফুটবল মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী দুই শক্তি। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার আসরে এ দুই দলের লড়াই ঘিরে উপমহাদেশের সমর্থকেরাও ভাগ হয়ে যান। তবে মাঠের এই প্রতিদ্বন্দ্বিতার বাইরেও এক ক্লাবে একসঙ্গে খেলার বহু উদাহরণ রয়েছে।

    নেইমার ও লিওনেল মেসির সম্পর্ক তার বড় প্রমাণ। বার্সেলোনায় দীর্ঘদিন সতীর্থ ছিলেন তারা। পরে পিএসজিতেও একসঙ্গে খেলেছেন। সেখানে তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া। জাতীয় দলের জার্সিতে মেসির সঙ্গে অসংখ্য স্মৃতি থাকলেও নিজ দেশের ঘরোয়া ক্লাব রোজারিও সেন্ট্রালে কাকে সতীর্থ হিসেবে চান—এমন প্রশ্নে ভিন্ন উত্তর দিলেন দি মারিয়া। অবাক করার মতো হলেও তিনি মেসির নাম বলেননি, বরং বেছে নিয়েছেন নেইমারকে।

    ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন বললেন,‘নেইমারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা একটা কারণ। তাকে আমি ভীষণ ভালোবাসি। আমাদের সম্পর্কটাও দারুণ। এখনো নিয়মিত কথা হয়। আর্জেন্টাইন ফুটবলের প্রতি তার টান অনেক। রোজারিও-নিওয়েলস ম্যাচেও থাকতে চাইত।’

    প্রায় দুই দশক ইউরোপে কাটিয়ে এ বছর মে মাসে শৈশবের ক্লাব রোজারিওতে ফিরেছেন দি মারিয়া। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজির অভিজ্ঞতা নিয়ে আবার নিজের শহরের দলে। ক্যারিয়ারের পড়ন্তবেলায় আর্জেন্টিনায় ফেরার পথে মেসি অবশ্য নেইমারের মতো দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় থেকেই গেছে। হয়তো এজন্যই সতীর্থের স্বপ্নে মেসি নন, জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

    নেইমারকে আর্জেন্টিনায় দেখার অপেক্ষা আর লুকাচ্ছেন না দি মারিয়া। তার ভাষায়,‘আমি চাই একদিন নেইমার এখানে খেলুক। ভবিষ্যতে আমি নিজেই তাকে আমন্ত্রণ জানাবো। সেটা হবে বিশেষ কিছু।’

    আর্জেন্টিনার ফুটবলে বোকা জুনিয়র্স-রিভার প্লেটের লড়াই যেমন শিরোনামে থাকে, তেমনি রোজারিও-নিওয়েলস দ্বৈরথও শতবর্ষ পেরোনো উত্তাপ বহন করে। চলতি সপ্তাহে সেই জমজমাট ম্যাচেই গোল দিয়ে ক্লাবকে জিতিয়েছেন ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো দি মারিয়া।

    অন্যদিকে নেইমারের ক্যারিয়ার এখন চোটে জর্জরিত। আল হিলালের সঙ্গে চুক্তি ভেঙে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও নিয়মিত খেলতে পারছেন না। এমনকি ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলে জায়গা হয়নি তার। সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল, চোটের কারণে নেইমার থাকবেন দর্শক হয়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন